ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মেয়র প্রার্থী সোহেল এর সাথে সরিষাবাড়ী ইজিবাইক শ্রমিক সংগঠন ও ট্রাক শ্রমিক ইউনিয়নের মত বিনিময় সভা

ads

জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন পৌর- নির্বাচনে আ‘লীগের মনোনয়ন প্রত্যাশী  জনপ্রিয় নেতা, সরিষাবাড়ী পৌর- আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধার সন্তান এম. মন্জুরুল মোর্শেদ তরফদার সোহেল কে প্রধান অতিথি করে শুক্রবার  ( ৬ নভেম্বর ) সন্ধ্যায়

সরিষাবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ড, আরামনগর বাজার, ট্রাক সমিতির মোড়ে সরিষাবাড়ী ইজিবাইক শ্রমিক সংগঠন ও ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। 


এম. মন্জুরুল মোর্শেদ তরফদার (সোহেল) তার বক্তব্য বলেন, "যে কোনো সমাজে একটি সফল ও অনিবার্য পরিবর্তনের জন্য সৎ, যোগ্য ও মহৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির জন্য দরকার একদল প্রতিশ্রুতিশীল সুন্দর ভবিষ্যতের স্বপ্নচারী মানুষ যারা জীবনের মিশন হিসেবে নেতৃত্বকে বেছে নেবেন এবং কাঙ্খিত বিষয়সমূহ অর্জনে সম্মুখপানে ধাবিত হবেন সুপরিকল্পিতভাবে।


সুতরাং আমরাও যদি নিজেদেরকে নেতৃত্বের গুণাবলিতে গুণান্বিত করতে পারি তাহলে এই জনপদের মানুষের নেতৃত্ব আমাদের হাতেই আসবে, ইনশাআল্লাহ।


তিনি আরও বলেন, আমার উদ্দেশ্য সৎ, লক্ষ খুবই স্পষ্ট, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। একই সাথে আধুনিক জামালপুরের রূপকার জননেতা মির্জা আজম ভাইয়ের নেতৃত্বে জামালপুর জেলা আজ উন্নত-সমৃদ্ধ 10 টি জেলার মধ্যে একটি । একইভাবে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোঃ মুরাদ হাসান এমপি ভাইয়ের নেতৃত্বে সরিষাবাড়ী উপজেলার উন্নয়ন আজ দৃশ্যমান হতে যাচ্ছে । এই সকল উন্নয়নের সাথে সরিষাবাড়ী পৌরসভার উন্নয়নকে সম্পৃক্ত করতে এবং এই পৌরবাসীর ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে, তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমি আমার নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি । আমার প্রতি আপনাদের সকলের অকুণ্ঠ সমর্থন এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করি আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং আপনাদের সেবা করার সুযোগ দিবেন।

ads
ads
ads

Our Facebook Page